সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, উদ্যোক্তারা নতুন নতুন ব্যবসার মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে দেশের উন্নয়নে অবদান রাখবেন। ব্যবসা প্রতিষ্ঠানে যাতে কেউ হয়রানির শিকার না হয়, সব ধরণের সুযোগ-সুবিধা থাকে এসব নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুণ ব্যবসায়ীরা ভবিষ্যৎতে নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে হাজির হবেন। ইতিমধ্যে উদ্যোক্তা নামে একটি কর্মসূচি চালু করা হয়েছে যেখানে ১০ লাখ টাকা পর্যন্ত সরকার থেকে ঋণ দেওয়া হচ্ছে। সরকারের ব্যবসার প্রতি যে প্রতিশ্রুতি এটা তার প্রতিফলন। আগামীতে ব্যবসা আরও সম্প্রসারণ হবে এবং দেশের উন্নয়নে সবাই অবদান রাখবে।
তিনি গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা পৌর শহরের দাড়িপাতনস্থ এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অতিথিবৃন্দ এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন-এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের পরিচালক আমিনুর রহমান লিপন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মুহিউসসুন্নাহ চৌধুরী নার্গিস, ছালিক আহমদ চৌধুরী, আশফাক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, পৌর জামায়াতের আমীর প্রভাসক রেহান উদ্দিন রায়হান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: বাবুল খান মুন্না, মোবাইল নাম্বার: 𝟎𝟏𝟕𝟒𝟕𝟗𝟏𝟓𝟖𝟔𝟎 / 𝟎𝟏𝟕𝟏𝟒𝟑𝟎𝟓𝟐𝟒𝟒
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত