হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মোঃ নূর হোসেন, এসআই সাব্বির হোসেন, এসআই অনিক পাল এবং এএসআই মাহবুবুর রহমান সহ একদল পুলিশ ৫ অক্টোবর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কুবাজপুর (আহমদাবাদ) গ্রাম নিবাসী মৃত তছর উদ্দিন এর ছেলে সিআর নং- ৫৫/ ২৬ (জগঃ) মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী আফাজ চৌধুরী(৪৮) ও চিলাউড়া (আলাখনার পাড়) গ্রাম নিবাসী মোঃ নজির মিয়ার ছেলে জগন্নাথপুর থানার ,জিডি নং-২২১, তারিখ- ০৬ অক্টোবর, ২০২৬, ধারা-পুলিশ আইনের ৩৪ এর গ্রেফতারকৃত আসামী মোঃ মুজিবুর রহমান(২০)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে ৬ অক্টোবর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: বাবুল খান মুন্না, মোবাইল নাম্বার: 𝟎𝟏𝟕𝟒𝟕𝟗𝟏𝟓𝟖𝟔𝟎 / 𝟎𝟏𝟕𝟏𝟒𝟑𝟎𝟓𝟐𝟒𝟒
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত