জানা যায়, জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গত ৯ জুলাই বৃহস্পতিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন নামঞ্জুর হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞা আদালতে আসামী পক্ষের জামিন শুনানী শেষে বিচারক সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন মন্জুর করেন। সাংবাদিক ইয়াকুব মিয়ার মুক্তির পর পর সুনামগঞ্জ জেল গেইটে সাংবাদিক নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাতে সাংবাদিক ইয়াকুব মিয়ার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান। কারাগার থেকে বের হয়ে সাংবাদিক ইয়াকুব মিয়া জানান, পরিকল্পিত ভাবে সাজানো একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলে গেছি। আমি সম্পূর্ণ ষড়যন্ত্রের স্বীকার। যাদের সহযোগীতায় জামিন লাভ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এছাড়া সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: বাবুল খান মুন্না, মোবাইল নাম্বার: 𝟎𝟏𝟕𝟒𝟕𝟗𝟏𝟓𝟖𝟔𝟎 / 𝟎𝟏𝟕𝟏𝟒𝟑𝟎𝟓𝟐𝟒𝟒
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত