হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ইমরান (১৮) ও মাসুম(২৩)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ নুর হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ আশরাফুল আলম, এএসআই এখলাছুর রহমান, এএসআই মোঃ নাজির মিয়া এবং এএসআই মাহবুবুর রহমান চৌধুরী সহ একদল পুলিশ ১৭ আগষ্ট বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার নুর আলী ওরফে ইজান উদ্দীন এর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-১৭, তারিখ- ৩০ অক্টোবর, ২০২২; জি আর নং-১১৬, তারিখ- ৩০ অক্টোবর, ২০২২; সময়- ০০.১৫ ঘটিকা। ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ইমরান মিয়া (১৮) ও একই উপজেলার উত্তর কালনীচর গ্রাম নিবাসী মৃত বাবুল মিয়ার ছেলে সিলেট এর ওসমানীনগর থানার এফআইআর নং-১, তারিখ- ০১ মার্চ, ২০২৫; জি আর নং-৩৮, তারিখ- ০১ মার্চ, ২০২৫; সময়- ২৩:৩০ ঘটিকা ধারা- 143/ 149/ 341/342/307/332/333/353/186/187/189/109/114/34 The Penal Code, 1860; এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মাসুম (২৩) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৮ আগষ্ট সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক: বাবুল খান মুন্না, মোবাইল নাম্বার: 𝟎𝟏𝟕𝟒𝟕𝟗𝟏𝟓𝟖𝟔𝟎 / 𝟎𝟏𝟕𝟏𝟒𝟑𝟎𝟓𝟐𝟒𝟒
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত