হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
জগন্নাথপুরে পৃথক মামলার আসামী খালেদ (৪০) ও প্রণব (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই ( ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ) এসআই মোঃ নূর হোসেন, অত্র থানার এসআই মোঃ মতিউর রহমান নেতৃত্বে এসআই কবির আহমদ সহ একদল পুলিশ ১৯ শে অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বড় মোহাম্মদপুর গ্রাম নিবাসী মৃত সৈয়দ আছকর আলীর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-৯, তারিখ- ১৯ অক্টোবর, ২০২৬; জি আর নং-১৭৮, তারিখ- ১৯ অক্টোবর, ২০২৬; সময়- ২২:৩০ ধারা- ৯(৪)(খ)/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ ; তৎসহ 506(2), The Penal Code, 1860 মামলার এজাহার নামীয় আসামী আবু খালেদ(৪০) কে তার নিজ গ্রাম এলাকা হইতে গ্রেফতার করেন ও জগন্নাথপুর পৌর সভার জগন্নাথপুর (দীঘিরপাড়) গ্রাম নিবাসী প্রদন্য সরকার এর ছেলে জগন্নাথপুর থানার ,জিডি নং-৭৬৩, তারিখ- ১৯ অক্টোবর, ২০২৬;, ধারা-পুলিশ আইনের ৩৪ এর মামলার আসামী প্রনব সরকার(৪৫)কে জগন্নাথপুর বাজারের হ্যালিপ্যাড এলাকা হইতে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২০ শে অক্টোবর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: বাবুল খান মুন্না, মোবাইল নাম্বার: 𝟎𝟏𝟕𝟒𝟕𝟗𝟏𝟓𝟖𝟔𝟎 / 𝟎𝟏𝟕𝟏𝟒𝟑𝟎𝟓𝟐𝟒𝟒
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত