হুমায়ুন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
জগন্নাথপুরে চারটি খেন্নাউ (দৌড়ের নৌকা) কে ৪ টি ভেড়ার খাসি উপহার দিয়েছেন কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা হাজী মোঃ আব্দুস সোবহান।
দেশের অন্যান্য অঞ্চলের মতো গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেন্নাউ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামে নানা রঙে সজ্জিত রয়েছে ও খেন্নাউ দৌড় নৌকা বাইচ প্রতিযোগিতা (নৌকা বাইচ প্রতিযোগিতা) হচ্ছে। তমধ্যে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর চারটি খেন্নাউ অর্থাৎ দৌড়ের নৌকাকে সম্মাননা প্রদান এর লক্ষে সম্প্রতি জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমাগত ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামারখাল গ্রাম নিবাসী হাজী মোঃ আব্দুস সোবহান নিজ বাড়ীতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আমন্ত্রণে খেন্নাউ (দৌড়ের নৌকা) সংশ্লিষ্টরা কলকলিয়া ইউনিয়ন এর সাদিপুর গ্রামের আকিল শাহ তরী, পাড়ারগাঁও গ্রামের আশু শাহ তরী, বালিকান্দী গ্রামের ডালিয়া তরী ও সাদিপুর গ্রামের আনন্দ তরী নিয়ে গতকাল বিকালে হাজী মোঃ আব্দুস সোবহান এর বাড়ীতে পৌঁছেন। তখন এই চারটি নৌকার প্রতিনিধিদের হাতে সম্মাননা স্বরূপ ৪টি ভেড়ার খাসি তুলে দেওয়ার পাশা-পাশি উপস্থিত সকলকে আপ্যায়ন করিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, সদস্য মিঠন মিয়া, সমাজ সেবক হোসেন মিয়া, লিটন মিয়া, মখন মিয়া, সুজাদ মিয়া, জসীম উদ্দীন, বিএনপি নেতা আজিজ মিয়া, বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া জিতু, বিএনপি নেতা শিবলু মিয়া, বিএনপি নেতা সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, বিএনপি নেতা আনোয়ারুল হক, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক আহমেদ জিতু, স্বেচ্ছাসেবক দল নেতা জুনেদ আলম, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ ও কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার পাঁচ শতাধিক লোকজন।
# বার্তা প্রেরক#
হুমায়ূন কবীর ফরীদি
মোবাইল নাম্বার -০১৭১৭৯৩১৬৫৮
তারিখ -২৪/০৮/২০২৬ ইং
সম্পাদক ও প্রকাশক: বাবুল খান মুন্না, মোবাইল নাম্বার: 𝟎𝟏𝟕𝟒𝟕𝟗𝟏𝟓𝟖𝟔𝟎 / 𝟎𝟏𝟕𝟏𝟒𝟑𝟎𝟓𝟐𝟒𝟒
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত