মুক্তিযুদ্ধের মহানায়ক মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কমল বীরবিক্রম এর উপর গবেষণা মূলক সংগঠন জিয়া সংসদ ফ্রান্স শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জের তানজিমুল ইসলাম রেকল কে সভাপতি ও মৌলভীবাজারের জাকির খানকে সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি ছাদেক আহমদ তালুকদার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হক ও মোহাম্মদ শামসুল হক কে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটির অনুমোদন করেন জিয়া সংসদ কেন্দ্রীয় পরিষদের সভাপতি বাংলাদেশের স্বনামধন্য লেখক ও সাহিত্যিক কবি সৈয়দ নাজমুল আহসান।
জিয়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা কৃষক দলের ১ম যুগ্ম আহবায়ক ও মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: বাবুল খান মুন্না, মোবাইল নাম্বার: 𝟎𝟏𝟕𝟒𝟕𝟗𝟏𝟓𝟖𝟔𝟎 / 𝟎𝟏𝟕𝟏𝟒𝟑𝟎𝟓𝟐𝟒𝟒
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত