1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে বিদ্যুৎ গ্রাহকরা চরম ক্ষুব্ধ— জননেতা মকসুদ হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা, বিদ্যুতের তীব্র লোডশেডিং বন্ধ, ত্রুটিযুক্ত বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল, গ্যাসের মত বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন, গ্যাস-বিদ্যুতের নানা সংকটের সমাধান ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে ৩০ আগস্ট-২০২৬, রবিবার, বিকাল ৩টায়, সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান ও কেন্দ্রীয় সদস্য, দুর্নীতি বিরোধী সংগঠক শাহিদুর রহমান জুনুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় নেতা ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ এডভোকেট, মোঃ লায়েক মিয়া, ব্যবসায়ী নেতা বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুর, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ইসমত ইবনে ইসহাক সানজিদ, মুজিবুর রহমান চৌধুরী, শ্রমিক নেতা মিজান গাজী, রিকন তালুকদার লিখন, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী গুলজার আহমদ, সাংবাদিক শফিকুর রহমান, কবি কামাল আহমদ, হিউম্যান সার্ভিস চ্যারেটির সভাপতি সাইফুল আলম প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম শিতাব।
সভাপতির বক্তব্যে এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, অসহনিয় বিদ্যুতের লোডশেডিং ও গ্যাস সংকটের কারণে ৬২টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। ময়মনসিংহে ২০টি কারখানা ছুটি ঘোষণা, গাজীপুরে ২০-২২% কারখানার উৎপাদান বন্ধ, চট্টগ্রাম, সিলেট শিল্প এলাকায় উৎপাদনের সক্ষমতা কমেছে ২৫%, চুলায় কমেছে গ্যাসের চাপ। বিদ্যুতের তীব্র লোডশেডিং এর কারণে মানুষের কর্মজীবন, বিশ্রাম, ছাত্রদের লেখাপড়া মোটকথা জাতীয় অর্থনীতিতে তীব্র প্রভাব ফেলেছে। এতে অর্থনীতি মহাসংকট দেখা দিবে। নিত্যপণের মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণের পকেট শূন্য। আইন-শৃঙ্খলা বুনিয়াদ ভেঙ্গে পড়েছে। মানুষের নিরাপদ আশ্রয়স্থল নিজে ঘরেও আজ নিরাপত্তা নেই। নুনের চেয়ে খুন সস্তা।
প্রধান বক্তার বক্তব্যে জননেতা মকসুদ হোসেন বলেন, অসংগঠিত সরল প্রাণ গ্যাস-বিদ্যুতের গ্রাহকদের উপর আর্থিক জুলুম শুরু করেছে। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে বিদ্যুৎ গ্রাহকরা চরম ক্ষুব্ধ। বিদ্যুতের প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য গলার কাটা। দ্রুত এই প্রিপেইড মিটার বাতিল করে গ্যাসের মত প্রিপেইড মিটার স্থাপন করতে হবে। আবার পট্রোবাংলা গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, গ্যাসের দাম ১ টাকা বৃদ্ধি করা হলে পুণ্যভূমি সিলেট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা বলেন, সিলেটের টিপুল মার্ডের তদন্ত ভার সিআইডির হাতে ন্যাস্ত, সিলেট সিটি কর্পোরেশনের পানির দুর্ভোগ দ্রুত দূর করণ, যানজট নিরসনে ফুটপাত হকরা মুক্ত রাখার জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট