1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

জগন্নাথপুরে ই-টেন্ডার বাতিল করে পোনা সরবরাহ, মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে ইউএনও বরাবরে অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

  1. সুনামগঞ্জের জগন্নাথপুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের ই-টেন্ডার বাতিল করে নিম্নমানের পোনা মাছ সরবরাহের অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় ই-টেন্ডারে অংশগ্রহণকারী কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩০ সেপ্টেম্বর রোজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা  বরাবরে  লিখিত অভিযোগ দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
    লিখিত অভিযোগ অভিযোগ পত্র সুত্রে জানাযায় , জগন্নাথপুর উপজেলা মৎস্য দপ্তরের মাধ্যমে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের জন্য ই-টেন্ডার আহ্বান করা হলে তারা নিয়ম অনুযায়ী টেন্ডারে অংশগ্রহণ করেন। তবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না করে সুস্পষ্ট ও আইনানুগ কারণ ছাড়াই ই-টেন্ডারটি বাতিল করা হয়েছে বলে অভিযোগ তাদের।
    অভিযোগে আরও বলা হয়, কোনো কমিটি গঠন না করেই গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন এর নিজস্ব উদ্যোগে পোনা মাছ সংগ্রহ ও সরবরাহ করে অবমুক্ত করেন। সরবরাহকৃত পোনা মাছের প্রজাতি, আকার, মান ও পরিমাণ নিয়েও প্রশ্ন রয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
    ঠিকাদারদের দাবি, নিম্নমানের পোনা সরবরাহের কারণে সরকারি অর্থের যথাযথ ব্যবহার ব্যাহত হওয়ার পাশা-পাশি পোনা অবমুক্তকরণ কার্যক্রমের মূল উদ্দেশ্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
    অভিযোগকারীরা ই-টেন্ডার বাতিলের কারণ ও প্রক্রিয়া তদন্ত, পোনা মাছ কোথা থেকে এবং কীভাবে সংগ্রহ করা হয়েছে তা যাচাই, সরবরাহকৃত পোনার মান ও পরিমাণ বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা এবং সংশ্লিষ্ট বিল-ভাউচার ও ক্রয়সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন। এছাড়া অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিতর্কিত পোনা মাছের বিল পরিশোধ স্থগিত রাখার আবেদন করা হয়েছে।
    অভিযোগকারী প্রতিষ্ঠানগুলো হলো—ফাতেমা কনস্ট্রাকশন, জিহাদ এন্ড রিফাত কনস্ট্রাকশন, ভাই ভাই মিশিনারীজ ও নাফিজ আহমদ এন্টারপ্রাইজ।
    এ বিষয়ে জানতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা  করলে তিনি ফোন রিসিব না করায় বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া  মৎস্য  কর্মকর্তার বিরুদ্ধে সরকারী বিভিন্ন প্রকল্প   বাস্তবায়নে  অনিয়মের অভিযোগ  করেছে বলে স্থানীয়  মৎস্যজিবীরা জানান।
    এ ব্যাপারে ​জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট