1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ রুবেল। তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবাররের পুনর্বাসনের লক্ষ্যে ৩ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) গোয়ালগাঁও গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এলাকার বিশিষ্ট মুরুব্বি সুরমান আলীর সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী মো: ইমাম উদ্দিন রুজেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার মো. আব্দুস সালাম। তিনি মনসুর আহমদ রুবেলের পক্ষ থেকে দেওয়া সহায়তার চেক ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহিন, বিবি ট্রাস্টের চেয়ারম্যান রুকসানা বিবি।

এসময় আরো উপস্থিত ছিলেন, রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও বিহঙ্গ তরুণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মঈনুদ্দিন আহমদ রাসেল, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল ইসলাম রাসেল, ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, ১৬নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির লিমন, সমাজসেবক বেলাল উদ্দিন, সিলেট মহানগর যুবদল নেতা জুলাই যোদ্ধা ইব্রাহিম খলিল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়ানো একটি অত্যন্ত মহৎ ও মানবিক দায়িত্ব। এই সংকটাপন্ন মুহূর্তে মনসুর আহমদ রুবেলের এ ধরনের আর্থিক সহায়তা পরিবারগুলোর পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপস্থিত সুধীজন ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরও দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট