1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ জগন্নাথপুরে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুরে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ও জগন্নাথপুর উপজেলাস্থ তফসিলি ব্যাংক সমূহের আয়োজনে ২৮ শে জুলাই রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার সহকারী ম্যানেজার আশিকুর রহমান এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম এমদাদুল হক, সিলেট পূর্বাঞ্চল ব্যাংক এশিয়া পিএলসি এর এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকীব।
আরোও বক্তব্য রাখেন, ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোঃ জাহির উদ্দীন, উত্তরা ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার ম্যানেজার গুল মোহাম্মদ মাহমুদউল্লাহ, চিলাউড়া গ্রাম নিবাসী সফল কৃষক মোঃ জুয়েল মিয়া।
আলোচনা পর্ব শেষে সুবিধাভোগী কৃষক এর মধ্যে ঋণ বিতরণ হয়।
এসময়, বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে সুবিধাভোগী ১৮ জন কৃষকের মধ্যে মোট ২১ লাখ টাকার চেক তুলে দিয়েছেন সভার অতিথি বৃন্দ।
আলোচনার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, জগন্নাথপুর শাখা বাংলাদেশ কৃষি ব্যাংক এর ম্যানেজার মোঃ ইসলাম উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট