1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

‎‎​নিজস্ব প্রতিবেদক, সিলেট:
‎সিলেট সার্কিট হাউসে আইনশৃঙ্খলা সভা শেষে এক সৌহার্দ্যপূর্ণ ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দৃশ্য দেখা গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সভা শেষে বের হওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ড. শাহ জামাল নুরুল হুদাকে ডেকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের হাতে হাত তুলে দেন।
‎​দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ড. শাহ জামাল নুরুল হুদার সুসম্পর্ক রয়েছে। এই বিশেষ মুহূর্তটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
‎​ঘটনার বিষয়ে জানতে চাইলে ড. শাহ জামাল নুরুল হুদা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ আমাকে বিএনপির একজন কর্মী হিসেবে স্নেহ করেন। তাঁর সাথে দেড়-দুই দশকের সম্পর্ক। বিগত দিনে দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, এখনও হাল ছাড়িনি। আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অনেক বঞ্চনা, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে এখন ক্ষমতায় এসেছে। তাই এখন জনগণকে আমাদের দেওয়ার পালা। জনগণ আমাদের কাছে অনেক প্রত্যাশা করে।’
‎​নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আপনারা অনেকেই জানেন আমি সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলাম, দুই দুই বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলাম। উপজেলাবাসী আমাকে বিপুল ভোট দিয়েছিলেন, কিন্তু ফ্যাসিস্টরা ফসল উঠাতে দেয়নি। এবার অনেক প্রত্যাশা নিয়ে আছি, আগামী সুদিনের অপেক্ষায়।’
‎​বাণিজ্যমন্ত্রীর সাথে হাত মেলানোর বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘সিলেট-১ আসনের অভিভাবক, মাননীয় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের সাথে সুসম্পর্ক আরও সুদৃঢ় করার জন্যই হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের দুজনকে একাসনে এনে হাসিমুখে হাতে হাত মিলিয়ে দিয়েছেন।’
‎​উল্লেখ্য, ড. শাহ জামাল নুরুল হুদা এর আগে নিজ ইউনিয়ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট