1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

কালীঘাট শাহচট সড়কে ঢালাইয়ের কাজ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
  1.  নগরীর কালীঘাট শাহচট সড়কের ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ কাজের উদ্বোধন করেন।উদ্বোধনকালে সিসিক প্রশাসক বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো উন্নত ও চলাচলের উপযোগী করতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সড়কগুলো সংস্কার ও উন্নয়ন করা হবে।

    তিনি বলেন, কালীঘাট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সড়কের উন্নয়ন করা হচ্ছে। কাজের মান যথাযথভাবে বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।

    সিসিক প্রশাসক আরও বলেন, উন্নয়নকাজ বাস্তবায়নে ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কাজ চলাকালে যাতে মানুষের দুর্ভোগ কম হয়, সেদিকেও বিশেষ নজর দিতে হবে।

    এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, ঠিকাদার শহিদুর রহমান সানিসহ কালীঘাট এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট