1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার দায়িত্বশীল সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং শহর থেকে গ্রাম সর্বত্র তীব্র লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। তিনি অবিলম্বে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ সংকট দূর করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

গত ১২ আগস্ট (মঙ্গলবার) বিকাল সাড়ে সাতটায় লন্ডনস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সিলেটের ট্রিপল মার্ডারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুহাম্মদ মুনতাসির আলী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দিনদুপুরে এমন হত্যাকাণ্ড ঘটবে তা জনগণ আশা করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা বা কার্যকারিতা কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এমন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ঘটছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি লোডশেডিংয়ের মাত্রা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিদ্যুৎ সংকটের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে, শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং কলকারখানা ও ক্ষুদ্র শিল্পে এর সরাসরি প্রভাব পড়ায় ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন। কেবল আশ্বাসের বাণী নয়, বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমেই এই দমবন্ধ পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে।

যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, শেখ মুস্তাক আহমদ, আব্দুল করিম উবায়েদ, হাফিজ কামরুল হাসান খান, মাওলানা আব্দুল আহাদ, ড. আহযাবুল হক, হাফিজ মাওলানা কাজী আব্দুর রহমান, ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুরুল আমীন মুন্না, তাওফিকুল ইসলাম ছাবির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট