
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মো.মতিউর রহমান এর নেতৃত্বে এবং পিএসআই জিসান আহমেদ এর সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীধরপাশা (পশ্চিমহাটি) গ্রাম নিবাসী মৃত আজাদ মিয়ার ছেলে জগন্নাথপুর থানার জিডি নং-১১৯৫, তারিখ ২৯ আগস্ট ২০২৬, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মামলার আসামী সাইমন আহমেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৩০ আগষ্ট সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।