1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

জগন্নাথপুরে পূর্ব তিলক ৭৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশ এবং একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ৭৪ নং পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়ছে।

প্রতিষ্ঠানের গঠিত এ কমিটিতে সভাপতি মোঃ আব্দুস শহিদ খান, সিনিয়র সহ সভাপতি মোঃ জুয়েল খান, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শিউলী বেগম।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষিকা ক্যাটাগরি থেকে হ্যাপি রানী দাস, নিবন্ধিত সরকারি শিক্ষা প্রতিষ্টান ক্যাটাগরি থেকে নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, দাতা সদস্য মোঃ শাহ আলম খান, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ক্যাটাগরিতে মোছা: লছনু খানম, বিদ্যুৎসায়ী সেলিনা আক্তার রুমি, অভিভাবক সদস্য আশারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি, মোহাম্মদ নজরুল ইসলাম খান, মহিলা অভিভাবক সদস্য মোছা: জিবলি বেগম, মোছা: হোসনারা বেগম।

স্থানীয় সুত্রে জানা যায়, তারা সকলে নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

নবনির্বাচিত প্রত্যেকেই বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষক অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য। কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট