1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে মডেল উপজেলা ও পৌরসভায় রুপান্তিত করা হবে- মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর সভাকে মডেল উপজেলা ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের প্রতি খুবই আন্তরিক আছেন। তাই সরকারের পাশাপাশি জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির পরিবারের সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ ভাবে জনগণের কাছে থেকে কাজ করে যেতে হবে। ইতমধ্যে জগন্নাথপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ও জগন্নাথপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়নের ছোয়া লেগেছে। আগামী দেড় দুই বছরের ভিতরে জগন্নাথপুর উপজেলা ও পৌর শহরের প্রত্যেক টি রাস্তাঘাট, ব্রিজ কালভার্ড করা হবে। হাসপাতাল ও শিক্ষার মান উন্নয়নের কাজ করে যেতে হবে। জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে আর কেউ অবহেলিত বলার সুযোগ থাকবেনা।
২২ শে আগষ্ট রোজ শনিবার দুপুর ১২ ঘটিকার সময় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার এর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ এবং জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন এর সঞ্চালনায় জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি, জাতীয় সংসদীয় কমিটির সদস্য ও বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এর সাথে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ড ও জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন, এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ।
মতবিনিময় সভায় আর বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, জেলা দায়রা জজ আদালতে পিপি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য, জেলা দায়রা ও জজ আদালতে এডিশনাল পিপি এড. জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-যুগ্ম-আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম-আহবায়ক হাজী আব্দুস সোবহান, যুগ্ম-আহবায়ক হাজী সুহেল আহমদ খান টুনু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খসরু, সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুতফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক তকবুর মিয়া, পৌর বিএনপির সদস্য আছকির আলী সাবেক চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ হারুন, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন প্রমুখ।
সভার শুরুতেই পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি আহবায়ক কারী মাওঃ আরশ আলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট