1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্মিলিত উদ্যোগে সিলেটের শিক্ষার হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় শিক্ষার ক্ষেত্রে সিলেট ছিল দেশের অন্যতম অগ্রবর্তী অঞ্চল। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ঐতিহ্য, ফলাফল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য দেশজুড়ে সমাদৃত ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় আমরা সেই অবস্থান থেকে কিছুটা পিছিয়ে পড়েছি। এখন সম্মিলিত উদ্যোগে সিলেটের শিক্ষার হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে।

    সোমবার (৩ আগস্ট) সকালে দক্ষিণ সুরমার জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সিসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আধুনিক, বিজ্ঞানমনস্ক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

    আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষকদের অনুরোধ করেন।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার, সরকারি মদন মোহন কলেজের অধ্যাপক মো. ফরিদ আহমদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তমাল কান্তি দেব এবং সাবেক সভাপতি মো. আসাদ খান।

    অনুষ্ঠানে ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোতাহার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    শেষে অতিথিবৃন্দ বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট