1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে ..এমপি এমএ মালিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
  1. সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, দক্ষিণ সুরমায় ইমামদের জন্য নিজস্ব স্থায়ী ভবন নির্মাণ করা হবে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ইসলামের জন্য, ইমাম মুয়াজ্জিনদের জন্য কাজ করেছে এবং ইমাম ও ইসলামের পক্ষে কাজ করা অব্যাহত থাকবে। জুম্মার খুৎবায় যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ও ইসলামের নিয়মানুবর্তিতা, সঠিক জীবনদর্শন তুলে ধরার জন্য তিনি ইমামদের প্রতি আহবান জানান।

ইমামদের দাবীর প্রতি একাত্বতা পোষণ করে তিনি আরো বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কাছে ইমামদের পক্ষে স্বারকলিপি প্রদান করবেন। দক্ষিণ সুরমার মসজিদ, মাদরাসার উন্নয়নে ধর্মমন্ত্রীকে নিয়ে আসবো, আগামীতে দক্ষিণ সুরমায় বড় ধরণের অনুষ্ঠান করার জন্য তিনি ইমাম সমিতিকে আহবান রাখেন।

রোববার (২ আগস্ট) সকালে এম এ মালিক এমপির দক্ষিণ সুরমার বাড়ির খাজা মহলে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয় শীর্ষক প্রতিপ্রাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ আহমদের পরিচালনায় ও দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দীন, মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জেলার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভুঁইয়া, তেঁতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল আহাদ।

আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা আবুল বশর, অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসাইন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ প্রমুখ।

ইমাম সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলার সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান আবদাল, মাওলানা ইবাদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা সোহাইল রহমানী, প্রচার সম্পাদক হাফিজ কাওসার আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা আব্দুল হাফিজ এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা উপজেলা ও ইউনিয়ন শাখা সমুহের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সম্মেলনের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী দেলওয়ার আহমদ, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শুয়েব আহমদ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতীয় কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বার্তা প্রেরক
মাওলানা জাহিদ আহমদ
সাধারণ সম্পাদক
দক্ষিণ সুরমা উপজেলা শাখা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট