1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের আস্ফালনে শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে —– মকসুদ হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেছেন দুর্নীতিবাজ, ঋণখেলাপি, দুর্বৃত্ত ও চাঁদাবাজরা আজ বেপোরয়া। সু শাসন, সংস্কারের মুলা ঝুলিয়ে ঐতিহাসিক গণভোটের রায় ও যৌক্তিক সংস্কার আজ আইসিউতে। আইন শৃঙ্খলার বুনিয়াদ ভেঙ্গে পড়েছে। অর্থনৈতিক স্থবিরতা, নিত্যপণ্যোর অব্যাহত মূল্য বৃদ্ধি ও অগণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বনে বিচার বহির্বুত হত্যাকাণ্ড, মব সন্ত্রাসের কারণে জনমনে অজানা এক শংকা বিরাজ করছে। দেশ কি আবারও সহিংসতার দিকে ধাবিত হচ্ছে?

তিনি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার তীব্র নিন্দা করে বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের গৌরবজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের এ অপমানে দায়ভার সংশ্লিষ্টদের নিতে হবে। দুর্নীতিবাজদের আস্ফালন চেপে ধরতে দেশের যুব ও ছাত্র সমাজকে আজ অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আগামী ৩ আগস্ট দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সমাবেশকে সফল করার জন্য যুব ও ছাত্র সমাজের প্রতি আকুল আহ্বান জানান। সাফকথা, দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের আস্ফালনে শহীদদের আত্মা আজ কষ্ট পাচ্ছে।

জনাব মকসুদ ২৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক, নিয়াজ কুদ্দুস খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক শিক্ষানবীশ আইনজীবী তামিম রহমান চৌধুরী, মিজানুর রহমান, জুয়েল আহমদ নীপু , সৈয়দ রাসেল, শাবি ছাত্রনেতা আরিয়ান এম এইচ মনি, এনজিও কর্মী মোঃ এহছান মজিদ ছাদি, তাহমিনা আক্তার রিমা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট