
জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ নয়াবন্দর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীদের পাঠ্যভ্যাস ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের তত্বাবধানে নয়াবন্দর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের চতুর্থ তলা ভীত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করেন মোঃ কয়ছর আহমেদ এমপি।
গতকাল শুক্রবার বেলা ৩ টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের চতুর্থ তলা ভীত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন শেষে স্কুল এন্ড কলেজের আয়োজনে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন,,,শিক্ষার মান উন্নয়ন শুধু নতুন ভবন নির্মাণে নয়, বরং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। এ জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়—শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে।শিক্ষকদের আন্তরিকতা, দক্ষতা ও আধুনিক শিক্ষাদান পদ্ধতির চর্চা বাড়াতে হবে।
অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজ রাখতে হবে।মুখস্থবিদ্যার পরিবর্তে সৃজনশীল ও বাস্তবমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল শিক্ষার সুযোগ বাড়াতে হবে। বিদ্যালয়ে নিরাপদ, পরিচ্ছন্ন ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন।
সমাজসেবক শিক্ষানুরাগী ফখরুল হোসেন, আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুল খান মুন্নার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা ছাদ মাস্টার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন আহমেদ,সদস্য জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট ডক্টর জিয়াউর রহিম শাহিন,বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সামাদ রানা। এ ছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবক শিক্ষানুরাগী মোঃ আজিজুর রাজা চৌধুরী আনা,নয়াবন্দর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস শহীদ,প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম আহমদ,দ্বাদশ শ্রেণীর সামিয়া জাফরিন আখি।মানপত্র পাঠ করেন অরোরা ঘটক প্রীতি, শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী গোলাম রহমান মন্জিল,গীতা পাঠ করেন ৯ম শ্রেণীর শিক্ষার্থী অন্যন্যা বিশ্বাস। এসময় নয়াবন্দর দ্বি- মূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার ঘটক,জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরুপ কুমার রায়,থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ (এমএ এলএলবি),যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক হাজি সোহেল আহমদ খান টুনু, আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক আকতার হোসেন,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক কবিরী,আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ কবিরী,যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম খান, সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ,জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোঃ ইউসুফ,আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালেক খাঁন, নিউনেশন একাডেমি নয়াবন্দর এর পরিচালক মোঃময়নুল হোসেন,অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হক সহ শিক্ষক অভিভাবক, এলাকাবাসী বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে মোঃ ফখরুল হোসেন ও ময়নুল হোসেন এর বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ।