1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে নগরীর আম্বরখানায় সাবেক ছাত্র ও শিক্ষক বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র বিশিষ্ট সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কারো একক সম্পত্তি হতে পারে না। এই প্রতিষ্ঠান এই এলাকার একটি আলোকবর্তিকা। আর কোনো অদক্ষ এবং অথর্ব ব্যক্তি পিয়াইনগুল হাইস্কুল কে কুক্ষিগত করে রাখতে পারবে না। তারা বলেন, বছরের পর বছর স্কুলের ফলাফল বিপর্যয় মেনে নেওয়া যায় না। স্কুল কোনো ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান নয়। অযোগ্য বা অশিক্ষিত কোনো ব্যক্তির কবলে পড়লে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়। এটা আর চলতে দেওয়া যাবে না।

সভায় সর্বসম্মতিক্রমে স্কুলের ১৯৮৫ ব্যাচের ছাত্র রুহুল আমিন কে আহ্বায়ক ও ১৯৯৩ ব্যাচের ছাত্র আব্দুল হান্নানকে যুগ্ম আহবায়ক এবং ২০০৩ ব্যাচের ছাত্র ফয়েজ আহমদকে সদস্য সচিব করে ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সদস্য- আব্দুর রশিদ (১৯৮৮ ব্যাচ),আমিনুর রশিদ শামিম (১৯৯০ ব্যাচ), রাজু আহমদ (১৯৯১ ব্যাচ), জিল্লুর রহমান (১৯৯২ ব্যাচ), সিরাজ উদ্দিন (১৯৯২ ব্যাচ), জসিম উদ্দিন (১৯৯২ ব্যাচ), ফারুক আহমদ শিপন (১৯৯৩ ব্যাচ), এস এম বুরহান উদ্দীন (১৯৯৩ ব্যাচ), মাহবুবুর রহমান মানিক (১৯৯৩ ব্যাচ), মাহবুবুর রহমান রিপন (১৯৯৪ ব্যাচ), ফরিদ আহমদ (১৯৯৫ ব্যাচ), মিসবাহ আহমদ (১৯৯৯ ব্যাচ), আইয়ুব আলী (১৯৯৯ ব্যাচ), আব্দুল হক (১৯৯৯ ব্যাচ), আফাজ উদ্দিন (২০০৯ ব্যাচ), মাহবুব উদ্দিন সানি (২০০৯ ব্যাচ)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট