1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক সামাজিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে প্রয়োজন পারস্পরিক সহযোগিতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে দাঁড়িয়ে প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘ যে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসনীয়। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনটি আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আমি আশাবাদী।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের ২০২৬–২০২৮ কার্যকালের সদ্য নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তিনি বলেন, এলাকার মানুষের কল্যাণে প্রত্যাশা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ ধরনের সামাজিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে প্রয়োজন পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়।

তিনি প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের স্থায়ী কার্যালয়ের দ্বিতীয় তলার নির্মাণকাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে কানিশাইল ও তপোবনের মধ্যে মালনীছড়ার ওপর একটি কালভার্ট নির্মাণেরও আশ্বাস দেন।

সিসিক প্রশাসক আরও বলেন, মানুষের দৈনন্দিন চলাচল সহজ করা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করা হবে।

জেলা সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আব্দুর রফিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রত্যাশার আহ্বায়ক ও কানিশাইল পঞ্চায়েত কমিটির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফ আলী মাসুম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আব্দুল হাকিম, নিয়ামত এলাহী ও সেলিম আহমদ মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রত্যাশার সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

অভিষেক অনুষ্ঠানে সদ্য নির্বাচিত প্রত্যাশার সভাপতি সেলিম আহমদ মাহমুদ, সহসভাপতি নাজমুল হাসেন মজনু, সাধারণ সম্পাদক তৌফিকুল আলম জুবায়ের, সহসাধারণ সম্পাদক মকসুদুল করিম ইমন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ সালাউদ্দিন সজীব, অর্থ সম্পাদক আবদুল মুতালিব সুজন, কুতুব উদ্দিনসহ প্রত্যাশার অন্যান্য সদস্য এবং কানিশাইল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট