1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বিশ্বনাথে মাদ্রাসায় জমি, নাম ও তহবিল নিয়ে প্রশ্ন, ক্ষুব্ধ এলাকাবাসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে ঘিরে বিভিন্ন অনিয়ম, নাম পরিবর্তন ও তহবিলের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসীর উদ্যোগ, শ্রম ও প্রবাসীদের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই ধর্মীয় বিদ্যাপীঠ থেকে গত কয়েক দশকে শতাধিক শিক্ষার্থী হিফজ সম্পন্ন করলেও সাম্প্রতিক নানা ঘটনায় স্থানীয় ও প্রবাসী মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার সময় বড়তলা গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম নূরুল হোসেন ৪ শতক জমি দান করেন। পরবর্তীতে একই গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মোজাম্মেল মুকতাদির আরও ৫ শতক জমি প্রদান করেন। এছাড়া বড়তলা গ্রামের মরহুম আব্দুল গণীর পরিবার কোনো দলিল সম্পাদন ছাড়াই মৌখিকভাবে আরও ৭ শতক জমি দান করেছেন বলে জানা গেছে। তবে এসব জমির বর্তমান মালিকানা, সঠিক দলিলপত্র ও রেকর্ড নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

২০১৬ সালের শুরুতে মাদ্রাসার উন্নয়নে যুক্তরাজ্যপ্রবাসীদের নিয়ে একটি বড় উদ্যোগ নেওয়া হয়। বড় খুরমা গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মাওলানা রফিক আহমদের আহ্বানে লন্ডনের ব্রিক লেনে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থ সংগ্রহ ও উন্নয়ন কমিটি গঠন করা হয়। উক্ত বৈঠকে প্রবাসীদের সম্মতিক্রমে মিরন মিয়াকে সভাপতি এবং মাওলানা রফিক আহমদকে সাধারণ সম্পাদক করে একটি উন্নয়ন কমিটি গঠন করা হয়।

অভিযোগ রয়েছে, মাওলানা রফিক আহমদ যুক্তরাজ্যে সংগৃহীত উল্লেখযোগ্য পরিমাণ অর্থ নিয়ে দেশে ফেরার পর মাদ্রাসার মূল নামের সঙ্গে ‘মুহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’ অংশটি যুক্ত করা হয়। তবে এ নাম সংযোজনের ক্ষেত্রে মাদ্রাসার জেনারেল কমিটি, স্থানীয় এলাকাবাসী কিংবা যুক্তরাজ্যের বৈঠকের কোনো সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না—তা নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নাম পরিবর্তনের পর উন্নয়ন কমিটির অধিকাংশ সদস্যই তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

২০১৯ সালে মাদ্রাসার ৪৬ জন সাবেক শিক্ষার্থীর যৌথ স্বাক্ষরিত একটি চিঠি ম্যানেজিং কমিটির সভাপতির কাছে হস্তান্তর করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, মূল নাম ‘হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসা’ হলেও বর্তমানে ‘হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসা এবং মুহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’ নামে কেন কার্যক্রম পরিচালিত হচ্ছে? ‘এবং’ শব্দ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দুটি পৃথক সত্তায় রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি না, তা নিয়েও শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন।

একইসঙ্গে ২০১৬ সালে যুক্তরাজ্যে সংগৃহীত অর্থ সংগ্রহের সঠিক পদ্ধতি, অর্থের মোট পরিমাণ, কোন ব্যাংক তহবিলে তা জমা হয়েছে এবং কীভাবে ব্যয় করা হয়েছে—তার একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয় ও প্রবাসীদের একটি বড় অংশ।

এলাকাবাসীর মতে, ঐতিহ্যবাহী এই ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন নথিপত্র, দানকৃত জমির দলিল, উন্নয়ন কমিটির কার্যক্রমের হিসাব ও নাম পরিবর্তনের পুরো বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য রক্ষায় সকল অস্পষ্টতা দ্রুত নিরসন করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট