
সিলেটের সদর উপজেলার ১নং জালাজালালাবাদ ইউনিয়নে কালারুকা পঞ্চগ্রামবাসীর উদ্যোগে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদক ও জুয়ার বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় চেয়ারম্যান পদপ্রার্থী দিলোয়ার আহমদ রাফি ও নজির আহমদের যৌথ পরিচালনায় উক্ত মানববন্ধনে সভাপতিত্বে করেন ইসলাম উদ্দিন মেম্বার।
চেয়ারম্যান পদপ্রার্থী দিলোয়ার আহমদ রাফির সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে আর বক্তব্য রাখেন— কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নান,বিশিষ্ট মুরব্বি সাদেক আলী,নুরুল ইসলাম নুর মিয়া,আব্দুল হক কোম্পানি, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নাজির আহমেদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তৈয়বুর রহমান, নোয়াগাঁও গ্রামের কৃতী সন্তান মাওলানা সাইফুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি বলাই মেম্বার, কালারুকা ইসলামগঞ্জ বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম,বিশিষ্ট মুরব্বি ইদ্রিস আলী,ইসলাম গঞ্জ বাজার কমিটির সভাপতি ইলিয়াছ আলী,৫ নং ওয়াড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, বিশিষ্ট মুরব্বি মাহমুদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, নোয়াগাঁও গ্রামের সাবেক মেম্বার কাচা কিয়া এবং সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুকন ইসলাম শামীম, মুজাহিদুল ইসলাম আশরাফ,সহ অনেকে।
এ সময় কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে শুধু বক্তব্য নয়—প্রয়োজন সম্মিলিত সামাজিক প্রতিরোধ। জনসম্পৃক্ততা, সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, সুন্দর ও মাদক-জুয়ামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
#কালারুকা #মানববন্ধন #প্রতিবাদসভা #মাদকবিরোধীআন্দোলন #জুয়াবিরোধী #দুর্নীতিবিরোধী #জনসচেতনতা