1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

যুক্তরাজ্যে যাচ্ছেন এমপি লুনার একান্ত সহকারী মো. ময়নুল হক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে যাচ্ছেন এমপি লুনার
একান্ত সহকারী মো. ময়নুল হক

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার একান্ত সহকারী ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হচ্ছেন। তিনি আজ রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করবেন।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় মো. ময়নুল হক এর আগে বিএনপির নিখোঁজ নেতা ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর একান্ত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার একান্ত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, ব্যক্তিগত এ সফরকালে তিনি যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমে অংশগ্রহণ করবেন। সফর শেষে তিনি দেশে ফিরে পুনরায় তাঁর দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ব্যস্ত কর্মসূচি ও সময়ের স্বল্পতার কারণে ব্যক্তিগতভাবে সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও স্বজনদের সঙ্গে দেখা করে বিদায় জানাতে না পারায় তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন এবং দেশে ফিরে আবারও সবার সঙ্গে দেখা হবে বলে আশা ব্যক্ত করেছেন।
মো. ময়নুল হকের যুক্তরাজ্য সফর উপলক্ষে তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব ও স্বজনরা নিরাপদ, সফল ও ফলপ্রসূ সফর কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁর জন্য শুভকামনা জানিয়ে পোস্ট ও বার্তা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট