1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

যুক্তরাষ্ট্রে ” সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ ” নামক সংগঠন এর আত্ম প্রকাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

হুমায়ূন কবীর ফরীদি : সুনামগঞ্জবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” নির্ধারিত স্থানে বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জবাসীর সম্মিলিত উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিগত ২০ জুলাই সোমবার একটি ভার্চুয়াল (জুম) সভার আয়োজন করা হয়। সভায় সুনামগঞ্জের অনেক গণ্যমান্য ব্যক্তি ও সচেতন প্রবাসী অংশগ্রহণ করেন।

উক্ত ভার্চুয়ালী সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে জগন্নাথপুরের কৃতি সন্তান মোঃ তৌফিকুল আম্বিয়া টিপুকে আহবায়ক ও মান্না মুনতাসীরকে সদস্য সচিব করে যুক্তরাষ্ট্রে ২৩ সদস্য বিশিষ্ট “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ, যুক্তরাষ্ট্র” নামক সংগঠন গঠন করা হয়েছে।
এই কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মানিক আহমেদ, যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদ, সদস্য মোহাম্মদ ছানাওর , এস. এম. জলিল, আপ্তাব আলী, তোফায়েল চৌধুরী, ইকবাল আহমেদ মাহবুব, রইছ আলী, তোফায়েল চৌধুরী(২), নুরুল হোসাইন, কাজী আবু বক্কর, ছদরুন নুর, মৌলানা এহিয়া, আব্দুস শহীদ, আব্দুল আজিজ, আলী রাজা, মোতাহার রুবেল, শফিকুর রহমান, দিনারুল ইসলাম, কাজীরুল ইসলাম শিপন এবং হুমায়ুন কবির সুহেল।
এই পরিষদে পর্যায়ক্রমে আরও সম্মানিত সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।
সভায় উপস্থিত সকল সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আহবায়ক ও সদস্য সচিব বলেন, আপনাদের আন্তরিকতা, মূল্যবান মতামত ও সহযোগিতা আমাদের এই উদ্যোগকে আরও বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ আগস্ট, রবিবার, “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ, যুক্তরাষ্ট্র”-এর প্রথম সভা অনুষ্ঠিত হবে। সভাটি সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক.-এর বার্ষিক পিকনিকের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
উক্ত প্রথম সভায় সকলের আন্তরিক উপস্থিতি ও মূল্যবান মতামত একান্তভাবে কামনা করা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিষদ’ যুক্তরাষ্ট্র এর আহবায়ক তৌফিকুল আম্বিয়া টিপু বলেন, আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং সুনামগঞ্জের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকি। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের এই আন্দোলনকে সফল করতে আপনাদের সকলের সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি।

# বার্তা প্রেরক #
হুমায়ূন কবীর ফরীদি
মোবাইল নাম্বার -০১৭১৭৯৩১৬৫৮
তারিখ -২৭/০৭/২০২৬ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট