1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব শেরওয়ান শাহ কামালী’র সঞ্চালনায় সভায় প্রবাসীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সম্প্রীতি, বন্যা প্রতিরোধের স্থায়ী সমাধান, এলাকার নিরাপত্তা এবং পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস ও কবরস্থান নির্মাণ প্রচারণা ও তদবির (লবিং) শুরুর ব্যাপারেও আলোচনা হয়। সফলভাবে প্রচারণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শীঘ্রই একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে বলে মতদেন সদস্যরা।

সভায় একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে, যার আহবায়ক হলেন মোঃ আয়াছ মিয়া, সদস্য সচিব শাহ শেরওয়ান কামালী এবং যুগ্ম আহবায়ক (কোষাধ্যক্ষ পদমর্যাদার) বাবুল চৌধুরী। এই আহবায়ক কমিটি শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক বাবুল আহমদ চৌধুরী, কবির আহমদ, মুহাম্মদ আব্দুল খালিক, আবুবক্কর সিদ্দিকী, মুহাম্মদ সাদেকুল আমিন, আঙ্গুর আলী, শাহজাহান করিম, খসরু জামান, ফারুক মিয়া, মুহাম্মদ ফয়জুন, নূর, মুর্শেদ নূর, মিসবা উদ্দিন, শেরওয়ান চৌধুরী, নাসির উদ্দিনসহ সংগঠনের সদস্যরা।

সভায় সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও সামাজিক উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা। সিলেট শহরে বন্যার সমস্যা স্থায়ীভাবে প্রতিরোধের উপায় নিয়ে কাজ করার জন্য এবং এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরির লক্ষ্যে কমিটি একটি স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়। পরামর্শক প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তাদের গবেষণা কার্যক্রম শুরু করেছে,তারা সরেজমিনে তথ্য সংগ্রহের জন্য সিলেট পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে।

বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর)-এর বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণে সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভা শেষে উপস্থিত সদস্যরা সংগঠনের ধারাবাহিক কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট