1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেটে হামলায় আবেদ রাজাকে প্রধান আসামি করে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সিলেটের মোগলাবাজার থানাধীন সিলাম চকেরবাজারের ঐতিহাসিক হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেট ও দরগাহ জামে মসজিদে হামলার ঘটনায় আবেদ রাজাকে প্রধান আসামি করে ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত রবিবার (২৩ আগস্ট) মোগলাবাজার থানায় এ সংক্রান্ত প্রাথমিক তথ্য বিবরণী (মামলা নং-১৩/৮৩) নথিভুক্ত করা হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট (শুক্রবার) জুমার নামাজের প্রাক্কালে দুপুর আনুমানিক সাড়ে ১২টায় থেকে দুপুর দেড়টায় দিকে সিলাম চকেরবাজার দরগাহ জামে মসজিদের ভেতরে ও বাইরে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, ওয়াকফ এস্টেট দখলের উদ্দেশ্যে আবেদ রাজার নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে পরিকল্পিতভাবে চকেরবাজার জামে মসজিদে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা মসজিদে উপস্থিত মুসল্লিদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং রক্তাত্মক জখম, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেয়। এতে বেশ কয়েকজন মুসল্লি মারাত্মকভাবে আহত হন।

শেখপাড়া গ্রামের বাসিন্দা শাহ আবদুল মান্নান (৬০) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অনধিকার প্রবেশ, বেআইনি জনতাবদ্ধে মারধর, রক্তাক্ত জখম, হত্যাচেষ্টা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৪২৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে আবেদ রাজা (৫০)-কে। অন্য এজাহারনামীয় উল্লেখযোগ্য আসামিরা হলেন মাহমুদুর রহমান সাদেক (৫০), আবদুল হক সুয়েব ওরফে গুলি সুয়েব (৫৫), আরিফুল হক রনি (২৮), নিজাম আহমদ (৫১), আব্দুস সামাদ (৩১), সুমন আহমদ (৩৩), মুজাহিদ আহমদ (৪২), রাজু আহমদ (৫০), জাকারিয়া রহমান বাবু (৩৪), তামিম আহমদ (২৩), ফজলু মিয়া (৫০), আবদুল মতিন (৪৫), লুৎফুর রহমান বাবু (৪০), মোয়াজ্জেম হোসেন লনি (৫৩), আজিজ আহমদ জাহেদ (৪২), জুবায়ের আহমদ (২৩), আব্দুল কাইয়ুম (৩৭), সাজ্জাদুর রহমান সাব্বির (২৭), আলিমুবেল (৩৬), সাজু মিয়া (৪০), মো: ফাহাদ ইসলাম ফাহমি (৩২), আব্দুল্লাহ আল মারজান (২৪), রবিউল আলী রাহাদ (২৫), তানভির হোসেন মাহদী (২৩), রিপন আহমদ (২৩), কামরান আহমদ (২২), মো: খাইরুল আমিন ফাহিম (২৭), লতিফুর রহমান মেহেদী (২৬), জুবায়েল আহমদ মাসুম (২৪), মো: সাহেদ মিয়া (৩৭), সায়হামুর রহমান সায়েম (২৫), কামরানুল হক জাকারিয়া (২৫), মাহবুবুর রহমান (২০), আবু বক্কর (৩০), আব্দুল্লাহ আল মামুন (২০), মহিবুর রহমান উজ্জ্বল (৩১), শিপু মিয়া (৪৫), সাহেদুল ইসলাম (৩৭), সামাদুল হক (২৭), সাব্বির (৩৪), অনিক আহমদ (২৪), আবুল হাসান সাইফ (১৮), তোফায়েল আহমদ মুহিম (১৯), আবিদ আহমদ (২২), সলছু মিয়া (৪৫), জামিল মিয়া (৪৫), কবির মিয়া (৪০) সহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন বহিরাগত আসামী।

মোগলাবাজার থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রেক্ষিতে লিখিত এজাহারের ভিত্তিতে মামলাটি রজু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মোগলাবাজার থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সহিদুল ইসলামকে।

পুলিশ জানিয়েছে, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট