1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানস এর আরোগ্য ও রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ শ্রী শ্রী নির্বাক আশ্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা যৌথ উদ্যোগে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে প্রার্থনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, মহানগরের সভাপতি মহানগর সুব্রত দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাস, ঐক্য পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাশ, পূজা পরিষদ মহানগরের সহ সভাপতি প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুণ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের যুগ্ম সম্পাদক জিডি রুমু, সাংগঠনিক সম্পাদক অরূন কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট অরবিন্দ দাসগুপ্ত বিভ, সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, জালালাবাদ থানার সভাপতি যুগলকৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, মোগলাবাজার থানার সভাপতি মনমোহন দেবনাথ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, শাহপরান থানার সভাপতি বিরেশ দেবনাথ, দক্ষিণ সুরমা থানার সাধারণ সম্পাদক নিখিল মালাকার, জেলার সদস্য নরেশ চন্দ্র রায়, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট ফনি ভূষন সরকার। প্রার্থনা পরিচালনা করেন শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমের পুরহিত রুহিত চক্রবর্তী।

প্রার্থনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা শ্রী বিরাজ মাধব চক্রবর্তীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান সৃষ্টিকর্তার চরণে বিশেষ প্রার্থনা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট