1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কালাগুলা এলাকায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিশিষ্ট মুরব্বী আপ্তাব আলীর সভাপতিত্বে ও আব্দুল খালিকের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক মো: ছাদেক মিয়া।

ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন কৃষক আব্দুল সোবহান, মো: ফারুক মিয়া, মো: সাহিদ আলী, মো: হেলাল, মো: সমসুল মিয়া, মো: মঞ্জুর মিয়া, মো: আলেক মিয়া, মো: নাছির মিয়া, মো: মখদ্দছ মিয়া, মো: সামসুদ্দিন প্রমুখ।

প্রতিবাদ সভায় ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেন যে, সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের সাতগাছি, গনকির টুক, বড়বন, ফতেগড়, পাঠানগাঁও ও ছালিরমহল গ্রামের দরিদ্র কৃষক ও মেহনতি মানুষ তাঁদের একমাত্র জীবিকার অবলম্বন খাস ও দেবোত্তর জমি জবরদখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রতিবাদ সভায় কৃষকদের অভিযোগ, বহিরাগত কথিত ভূমিখেকো চক্রের লালসার শিকার হয়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে পড়েছেন এলাকার শত শত ভূমিহীন ও দিনমজুর পরিবার।

কৃষকরা আরো অভিযোগ করেন বর্ণিত গ্রামগুলোর বাসিন্দারা বংশপরম্পরায় সেখানে বসবাস করে খাস ও দেবোত্তর জমিতে চাষাবাদ, দিনমজুরি এবং স্টোন ক্রাশার মেশিনে লোড-আনলোডের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তবে ২০২৬ সালের শুরু থেকে সমরু মিয়া নেতৃত্বে একটি ভুমিখেকো চক্র স্থানীয় কিছু লোককে প্রলোভন দেখিয়ে উক্ত জমি দখলের পাঁয়তারা শুরু করে।

তারা আরো অভিযোগে করে বলেন চক্রটি নিরীহ কৃষকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা-মোকদ্দমার হুমকি দিচ্ছে। এছাড়া বহিরাগত লোকজনকে এলাকায় এনে বাসিন্দাদের ভয়ভীতি প্রদর্শন, শহরে গেলে মারধর ও ধরে নিয়ে গুম করার হুমকি প্রদান করা হচ্ছে।

উদ্বেগজনক এই পরিস্থিতিতে স্থানীয় ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভূমিখেকো চক্রটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং সাধারণ কৃষকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

উল্লেখ্য, ইতোপূর্বে উক্ত খাস ও দেবোত্তর জমি নিয়ে বহিরাগত আবুল হোসেন লন্ডনীদের দায়েরকৃত দেওয়ানী মামলা (নং ৭০/২০১২) মাননীয় সিনিয়র সহকারী জজ আদালত (ফেঞ্চুগঞ্জ, সিলেট) এলাকাটির সাধারণ জনগণের পক্ষে রায় প্রদান করেছিলেন। তা সত্ত্বেও নতুন করে চক্রটির জবরদখল ও হুমকির মুখে সাধারণ কৃষকদের জীবন-জীবিকা অতিষ্ঠ হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট