1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সন্তানকে সুপথে রাখা এখন কঠিন চ্যালেঞ্জ অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে এমপি এমরান আহমদ চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- তথ্যপ্রযুক্তির উৎকর্ষতায় আমরা এগিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু এর কিছু নেতিবাচক দিকও আছে। ইন্টারনেট ও স্মার্টফোনের সহজলভ্যতায় খারাপ জিনিসগুলোও আমাদের সন্তানদের সামনে আসছে। তারা কোমলমতি হওয়ায় ঠিক-বেঠিক সহজে বুঝে উঠতে পারছে না। অনেক সময় অপ্রাপ্ত বংস্ক ছেলে-মেয়েরা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ছে। তাই আমরা অভিভাবকদের নিজ সন্তানকে খেয়াল রাখতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সুস্থ সংস্কৃতি ও ভালো কাজের প্রতি উৎসাহিত করতে হবে।

বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের খাড়াবরা সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রবিবার (২৬ জুলাই) দুপুরে খাড়াবরা সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ‘শিক্ষার মানউন্নয়ন ও নৈতিকতাসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে সচেতন অভিভাবকই প্রধান শক্তি’ শীর্ষক এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মাহফুজুল কবির, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ওলি চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং সিলেট মহানগর জাসাস নেতা শাহজাহান আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোহাম্মদ, মারজানুল উলুম কাড়াবরা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা জামাল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান শাব্বির আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কয়ছর আহমদ, তরুণ সমাজসেবী ফুরকান আহমদ, কেএসপির পক্ষ থেকে দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, সিনিয়র যুগ্ম-আহবায়ক দৌলা হোসেন সুভাষ, নুরুল কিবরিয়া, নুরুল আমিন, সাব্বির আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ ও সহসাধারণ সম্পাদক মতিউর রহমান সানু প্রমুখ।
শুরুতে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার শীলা।
এ অনুষ্ঠান শেষে এমপি এমরান আহমদ চৌধুরী খাড়াবরা কওমি মাদরাসা এবং স্থানীয় মাইয়াখালি পয়েন্ট ও জিরো পয়েন্টে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মরহুম আম্বিয়া চৌধুরীর কবর জিয়ারত করেন সিলেট-৬ আসনের সাংসদ এমরান আহমদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট