1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সিলেটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের সভাপতি মো: আবুল কালাম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়ার পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন সিলেট প্রধান ডাকঘরের কর্মচারী নেতা মো: আশরাফ আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে, সিলেট প্রধান ডাকঘর এর কর্মচারী নেতা মো: খালেদ মিয়া, মো: সাদিক আহমদ, সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল আজিজ, সুজন চন্দ্র সরকার, প্রচার সম্পাদক পাপ্পু আহম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি রমজান আহমদ, আবু তাহের, ধ্রুব জ্যোতি দাস, প্রমথেশ দত্ত, দিলীপ রায় সহ অন্যান্য সাধারণ কর্মচারীবৃন্দ।

সভার শুরুতেই বক্তারা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আজিজ ও মরহুম সালে উদ্দিন আহমদ সেলিমসহ প্রতিষ্ঠাকালীন নেতাদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। একই সাথে সিলেট জেলার কর্মচারী আন্দোলনের অন্যতম রূপকার মরহুম আমিন উদ্দিন, মরহুম নজরুল ইসলাম, মরহুম রফিকুল বশর, মরহুম মাসুক মিয়া ও মরহুম আব্দুল কাদিরের অবদানের কথা স্মরণে এনে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সভায় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার গঠনের মাত্র ৬ মাসের মধ্যে সরকারি কর্মচারীদের বহুপ্রতীক্ষিত নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন প্রদান করে বর্তমান সরকার এক যুগান্তকারী ও কর্মচারীবান্ধব দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সাথে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকরভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অন্তর্র্বতীকালীন বিশেষ সুবিধা বহাল রাখা, নবম পে-স্কেলে পূর্বের ন্যায় ‘টাইমস্কেল’ ও ‘সিলেকশন গ্রেড’ পুনর্বহাল এবং শতভাগ পেনশন প্রথা চালুর জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানান কর্মচারী নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, নবম পে-স্কেল আদায়ের আন্দোলনে যাঁরা সারা বাংলাদেশের কর্মচারীদের রাজপথে ঐক্যবদ্ধ হতে সাহস জুগিয়েছেন এবং সম্মুখসারিতে নেতৃত্ব দিয়েছেন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তা সারাদেশের কর্মচারীরা প্রত্যক্ষ করেছেন। তাঁদের এই ঐতিহাসিক অবদান কর্মচারী সমাজ চিরদিন মনে রাখবে। সিলেটেও কর্মচারীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন সফল করেছেন, তাও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আগামীতে কর্মচারীদের ন্যায়সঙ্গত যেকোনো দাবি আদায়ে সিলেটের সর্বস্তরের সরকারি কর্মচারীদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট