1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক একটি পেশা। একজন ভালো চিকিৎসক হতে হলে একাডেমিক জ্ঞানের পাশাপাশি মানসিকভাবে সুস্থ, আত্মবিশ্বাসী ও মানবিক গুণাবলিসম্পন্ন হতে হবে। নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সেই গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি খেলাধুলার সৌহার্দ্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে ধারণ করবে এবং ভবিষ্যতে চিকিৎসাসেবায় নিজেদের দক্ষতা ও মানবিকতাকে কাজে লাগাবে। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, সৃজনশীলতা ও পারস্পরিক বন্ধন দৃঢ় করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা প্রয়োজন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর মিরবক্সটুলাস্থ কলেজের অডিটোরিয়ামে জমকালো আয়োজনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সপ্তাহব্যাপী ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানটি আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত কলেজ ক্যাম্পাস ও সংশ্লিষ্ট ভেন্যুগুলোতে অনুষ্ঠিত হবে।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: তহুর আবদুল্লাহ চৌধুরী, একাডেমিক কো-অর্ডিনেটর ও স্পোর্টস ও কানচারাল কমিটির কনভেনর অধ্যাপক ডা: মোহাম্মদ আল-মোহাইমিন, অধ্যাপক ডা: মাহবুবা উম্মে সালাম, অধ্যাপক ডা: রুবিনা সুলতানা, অধ্যাপক ডা: সখিনা খাতুন, অধ্যাপক ডা: সিদ্ধার্থ পাল, অধ্যাপক ডা: সুমা বেগম, অধ্যাপক ডা: তাহারাত ফাতেমা চৌধুরী, ডা: এহসান আলী দীপু, স্পোর্টস ও কানচারাল কমিটির সদস্য সচিব ডা: মোর্শেদা আফরোজ লুবনা, ডা: মো: সাইফুল ইসলাম, ডা: জিলওয়াতুন নূর, ডা: এ.টি.এম রাসেল মিশু, ডা: তাফহীম আহমেদ রিফাত, ডা: মৃদুল গুপ্ত, ডা: ইশফাক জামান সজীব, ডা: সাইফুল ইসলাম তুষার, ডা: ইফফানা আযম, ডা: ফাতেমাতুল তানজিনা তান্নি সহ কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা এবং সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে এ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী এ আয়োজনে বহিরাঙ্গন ও আন্তঃকক্ষ খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও চিকিৎসকদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আগামী ৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে উৎসবটির সমাপ্তি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট