1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সিলেট উশু চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় চাইনিজ উশু ফাইটার স্কুলেরা খেলোয়াড়দের সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ সর্বোচ্চ মেডেল অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামের দ্বিতীয় তলায় অবস্থিত কনফারেন্স হলরুমে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা। বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, উশু একটি সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী আত্মরক্ষামূলক খেলা। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের তরুণ ক্রীড়াবিদরা যেভাবে মেধার স্বাক্ষর রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরণের সাফল্য সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উশু ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নূর হোসেন, বাংলাদেশের ক্রাইম সংবাদ প্রতিনিধি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন চাইনিজ উশু ফাইটার স্কুলের ব্ল্যাক বেল্ট হোল্ডার ও জাতীয় জাজ কোচ আলমগীর হোসাইন, কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী, সহকারি প্রশিক্ষক আজিজুল হক, চাইনিজ উশু ফাইটার স্কুলের সিনিয়র শিক্ষার্থী ও জাতীয় খেলোয়াড় মাছুম আহমদ হৃদয়, মো. সুহাইল আহমদ।

সংবর্ধনা অনুষ্ঠানে চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রশিক্ষক, অভিভাবক, স্থানীয় ক্রীড়ানুরাগী এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন দলের বিজয়ী খেলোয়াড়দে হাতে সম্মাননা ট্রফি ও সার্টিফিকেট মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট