1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ এক কর্মকর্তার হাতে এক প্রবাসী শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

সবার সামনে পর্তুগাল প্রবাসী ওই যুবকের দুই গালে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের চড় মারার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইদ্রিছ আলী এবং সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া এ প্রতিবাদ জানান।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, রেমিট্যান্স যোদ্ধারা প্রবাসে দিনরাত কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতির মূল চাকা সচল রাখছেন। অথচ নিজ দেশে সরকারি সেবা নিতে এসে সরকারি দপ্তরগুলোতে প্রবাসীদের পদে পদে এভাবে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার হাতে প্রবাসী যুবকের প্রহৃত হওয়ার ঘটনা প্রবাসীদের অধিকার, মর্যাদা ও সম্মানের ওপর সরাসরি আঘাত।

প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। প্রবাসীদের ওপর এমন অমানবিক আচরণে জড়িত দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তাদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সাথে সরকারি অফিসগুলোতে প্রবাসীদের হয়রানি ও হেনস্তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে প্রবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষায় আগামীতে কঠোর কর্মসূচির নেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট