1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

৯৪ নং অনঙ্গ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছাত্রনেতা আব্দুল কাদির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
  1. জগন্নাথপুর প্রতিনিধি জামাল আহমদ : সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯৪নং অনঙ্গ মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ছাত্রনেতা আব্দুল কাদির। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অনঙ্গ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন পাইলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপ‌তি, স্বাধীন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিট পুলিশ কমিটির সাধারণ সম্পাদক, সমাজসেবক আব্দুল কাদির। তিনি দক্ষিণ পাইলগাঁও গ্রামের মৃত হাফিজ আব্দুর রশিদের ছেলে ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবু বকর মধু’র ছোট ভাই। পাইলগাঁও ইউনিয়নের অনঙ্গ মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির নির্বাচিত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবামূলক মনোভাবের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা ও ব্যবস্থাপনায় আরও এগিয়ে যাবে এবং প্রতিষ্ঠানটির সুনাম নতুন উচ্চতায় পৌঁছাবে। এদিকে অনঙ্গ মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবক, শিক্ষানুনাগী আব্দুল কাদির নির্বাচিত হওয়ায় বিভিন্ন-শ্রেণি পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট