1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সাংবাদিক তুরাবের কবর জিয়ারত
করলেন এমপি এমরান আহমদ চৌধুরী

#জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করবে বিএনপি সরকার
#শিশু-কিশোরদের প্রতি শিক্ষক-অভিভাবকদের আলাদা নজরাদারি প্রয়োজন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশে গুলিতে শহিদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
রবিবার (১৯ জুলাই) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুর কবরস্থানে গিয়ে তিনি মরহুমের কবর জিয়ারত করেন। শহিদ তুরাবের পরিবারের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এমপি।
এ সময় সাংসদ এমরান আহমদ চৌধুরী শহিদ তুরাবের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন- এ হত্যার বিচার নিশ্চিত করবে বিএনপি সরকার। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
কবর জিয়ারত ও দোয়া মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, বিয়ানীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে, রবিবার বিকালে বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন- বর্তমানের শিশু-কিশোররা ভবিষ্যদের কান্ডারি। তাদের হাত ধরেই তর তর করে এগিয়ে যাবে বাংলাদেশ। তাই পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব দানের কৌশলও রপ্ত করতে হবে। এজন্য নিজেদের সৎভাবে গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রে পড়ালেখায় তদারকির পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকদের শিশু-কিশোরদের প্রতি আলাদা নজরাদারি করতে হবে। কারণ- বর্তমান প্রজন্মকে সুপথে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।
বিদ্যালয় হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল হেকিম।
শিক্ষক বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির স্থানীয় সরকার-বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।
এছাড়া আরও বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক নজমুল হোসেন, বিয়ানীবাজার ব্যাংকার্স সোসাইটির সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দৌলা হোসেন সুভাষ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক এনাম উদ্দিন প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তানজিম রহমান।
পরে বিয়ানীবাজার ব্যাংকার্স সোসাইটির উদযোগে শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারাও রোপণ করেন এমপি এমরান আহমদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট