1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ইঠাখলা নদীর শেওড়া পয়েন্টে স্থায়ী ব্রিজ নির্মাণের জোর দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ইঠাখলা নদীর শেওড়া পয়েন্টে স্থায়ী ব্রিজ নির্মাণের জোর দাবি
জগন্নাথপুর প্রতিনিধি শাকিল :
জগন্নাথপুর উপজেলার ইঠাখলা নদীর শেওড়া পয়েন্টে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে জোরালো আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি ৭ নং ওয়ার্ডে সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ দাবি তুলে ধরেন এলাকাবাসী।
অনুষ্ঠানে সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলাম খান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন যুবদলের সভাপতি, ৭ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।
এ সময় সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য জনাব কয়ছর এম আহমদ-এর নিকট ইঠাখলা নদীর শেওড়া পয়েন্টে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জোর দাবি জানানো হয়।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে একটি স্থায়ী ব্রিজের অভাবে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি আধুনিক ব্রিজ নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
বক্তারা আশা প্রকাশ করেন, মাননীয় সংসদ সদস্য কয়ছর এম আহমদ-এর আন্তরিক উদ্যোগ ও কার্যকর নেতৃত্বে বহু প্রতীক্ষিত শেওড়া ব্রিজ বাস্তবায়িত হবে এবং দীর্ঘদিনের জনদাবি পূরণ হবে।
স্থানীয়দের ভাষায়, “উন্নয়নের ধারাবাহিকতায় শেওড়ায় চাই একটি স্থায়ী ব্রিজ—এটাই আজ এলাকার মানুষের প্রাণের দাবি।

সময়ের উপস্থিত ছিলেন উপস্থিত, আশারকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ,নুরুজ্জামান,রুনু মিয়া,আজিজুল রাহমান,আলীহায়দার,হাজিদ মিয়া,আঃ মমিন,খলিল মিয়া, আজাদুর ছাইম উদ্দিন, জিলু মিয়া, কামাল মিয়া,আপু মিয়া,রবিউল আলম, দরবেশ মিয়া,কয়েস মিয়া,আজিদ,জুয়েল।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট