আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ১৬ বছর পর দ্বিতীয় শিরোপা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২০ জুলাই, ২০২৬
-
৫৪
বার পড়া হয়েছে

- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ১৬ বছর পর দ্বিতীয় শিরোপ
নিজস্ব প্রতিবেদ : অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াই শেষে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। এই জয়ের মাধ্যমে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তুলল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে জয়ের হাসি হাসে স্পেন। পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে তারা।
এদিকে, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। কিংবদন্তি লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচটি শেষ হয় হতাশার মধ্য দিয়ে।
এই শিরোপা জয়ে বিশ্ব ফুটবলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিল স্পেন। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লা রোজারা ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়নের মুকুট পরল।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন