1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

কাউন্সিলর জাহাঙ্গীর হকের সম্মানে সিলেটে প্রবাসী বিষয়ক মতবিনিময় ও সংবর্ধনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

কাউন্সিলর জাহাঙ্গীর হকের সম্মানে সিলেটে প্রবাসী বিষয়ক মতবিনিময় ও সংবর্ধনা সভা ।

মোহাম্মদ শাহিন আলম সিনিয়র রিপোর্টার : আয়োজনে জাস্ট হেল্প ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা।সিলেটের উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করতে চান জাহাঙ্গীর হক

সিলেট নগরীর গ্র্যান্ড সিলেট হোটেলে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের সারে’র মোল ভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাবেক মেয়র, দীর্ঘদিনের কাউন্সিলর, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসিআই)-এর পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর হকের সম্মানে প্রবাসী বিষয়ক মতবিনিময় ও সংবর্ধনা সভা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাস্ট হেল্প ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসীদের অবদান, বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ক, বিনিয়োগ, শিক্ষা, সমাজসেবা এবং সিলেটের সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাস্ট হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে ফেরদৌস আলম, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার পক্ষ থেকে নাজনীন বেগম, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, উইমেন্স চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন, বিশিষ্ট সাংবাদিক মুহিত চৌধুরী, ইকরামুল কবীরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে জাহাঙ্গীর হক বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে জনসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকলেও তার হৃদয়ে সিলেটের প্রতি ভালোবাসা সবসময়ই রয়েছে। তিনি জানান, ভবিষ্যতে সিলেটের উন্নয়ন ও মানবকল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করতে চান।
তিনি বলেন, কর্মময় জীবনের পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন চ্যারিটি ও মানবকল্যাণমূলক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বিগত ১৬ বছর ধরে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অতীতে মেয়রের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসিআই) পরিচালক এবং জাস্ট হেল্প ফাউন্ডেশনের লাইফ মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হলেও সবসময় জনকল্যাণমূলক কাজকেই অগ্রাধিকার দিয়েছেন। বিশেষ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে তার।
শিক্ষাখাতের উন্নয়নেও গুরুত্বারোপ করে জাহাঙ্গীর হক বলেন, নতুন প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে চান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, জনসম্পৃক্ততা এবং প্রবাসীদের সহযোগিতার মাধ্যমে সিলেটকে আরও আধুনিক, সমৃদ্ধ ও মানবিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই ভবিষ্যতেও জনগণের পাশে থেকে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের সম্মানে বুফে ডিনারের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট