1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জগন্নাথপুরে তেলিকোনা গ্রামের দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

বাস টার্মিনাল এলাকায় সড়ক পরিদর্শনে সিসিক প্রশাসক জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
        1. বাস টার্মিনাল এলাকায় সড়ক পরিদর্শনে সিসিক প্রশাসক জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি আহ্বানদক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

          বুধবার (২২ জুলাই) সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

          পরিদর্শনের সময় পরিবহন মালিক ও শ্রমিকরা প্রশাসককে সড়কের বেহাল অবস্থা দেখিয়ে দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা জানান, বড় বড় গর্ত ও ভাঙাচোরা সড়কের কারণে যান চলাচলে চরম সমস্যা হচ্ছে এবং বৃষ্টির সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। এ অবস্থায় তারা অবিলম্বে সড়কটি মেরামতের দাবি জানান।

          এ সময় সিসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন নগরবাসীর দুর্ভোগ কমাতে বিভিন্ন সড়ক মেরামত ও সম্প্রসারণের কাজ করছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

          তিনি বলেন, “আমরাও চাই টার্মিনাল এলাকার এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার হোক। তবে টার্মিনাল থেকে হুমায়ুন রশীদ চত্বর হয়ে মেন্দিবাগ-কুমারপাড়া-এয়ারপোর্ট পর্যন্ত সড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। সড়কটি সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের জন্য আমরা একাধিকবার আবেদন করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি।”

          সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আইনগতভাবে এই সড়কের পূর্ণাঙ্গ কাজ আমরা করতে পারি না। তারপরও পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় সিসিকের পক্ষ থেকে বড় বড় গর্তগুলো দ্রুত ভরাট ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। খুব শিগগিরই এ কাজ শুরু হবে।”

          সড়কটির গুরুত্ব তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “এটি সিলেটের অন্যতম ব্যস্ত প্রবেশপথ। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত থাকায় মানুষের ক্ষোভ বাড়ছে। জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে, তাই তাদের প্রত্যাশাও অনেক। দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে।”

          তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা কোনোভাবেই জনগণের দুর্ভোগ সহ্য করব না। সওজকে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নিতে হবে।”

          পরিদর্শনকালে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট