1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচনা যারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ফখর সদর: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনে মেয়র পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য প্রার্থীরাও সক্রিয় হয়ে ওঠছেন মাঠে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনে অংশ নেতে পারবে না দলটি। ফলে এখন বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীদের তৎপরতাই লক্ষ করা যাচ্ছে। আর তাই শুরু হয়েছে প্রার্থীতা নিয়েও আলোচনা।

এবার স্থানীয় সরকার নির্বাচনের দিকে নজর দিচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন। আর স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সবার আগে হতে পারে দেশের সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদের জোরালোভাবে উচ্চারিত হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী, জুলাইযোদ্ধা জাহিদ খাঁন। এছাড়াও আলোচনা রয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি, সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী, মহনাগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, নাট্য অভিনেতা বেলাল আহমেদ মুরাদ, সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, বিগত সিসিক নির্বাচনে ২য় স্থান লাভকারী শাহজাহান মাস্টার।
বতর্মানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য তুমুল আলোচনায় আছেন জাহিদ খাঁন। আলোচনা হচ্ছে আরও অনেক কে নিয়েই। তবে জাহিদ খাঁন সিলেটে জুলাইযোদ্ধা হিসাবে পরিচিত বলেই তাকে নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। এছাড়া দল নিরপেক্ষ ব্যক্তি হওয়ায় বিভিন্ন অনুষ্ঠান এবং আলাপ-আলোচনার কেন্দ্রেই আছেন এই জুলাইযোদ্ধা।
আলাপকালে জাহিদ খাঁন জানিয়েছেন, মেয়র পদে নির্বাচন করতে তিনি ইচ্ছুক। তবে সেক্ষেত্রে নগরবাসীর ইচ্ছা-অনিচ্ছাটা গুরুত্বপূর্ণ। যদি নগরবাসী চান তাহলে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত।
এদিকে বিএনপির মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের অর্ধডজন ব্যক্তির নাম আলোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত বিএনপি দলীয় ভাবে কাউকে সবুজ সংকেত দেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট