1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সিলেটের পুলিশ কমিশনার বরাবরে লালু মিয়ার মুক্তির দাবীতে স্মারকলিপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

সিলেট নগরীর নোয়াগাঁও গ্রামের প্রবীণ বাসিন্দা ও আল-নূর জামে মসজিদের সভাপতি লালু মিয়ার মুক্তির দাবিতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। স্মারকলিপিতে তার বিরুদ্ধে আনা অভিযোগকে পরিকল্পিত, ষড়ন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

গত ২৩ জুলাই বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর লালু মিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন জালালাবাদ থানাধীন সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামবাসী এবং আল-নূর জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের সঙ্গে তার ভাইদের দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত বিরোধ ছিল। ২০২২ সালে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটে। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মোঃ লালু মিয়া মধ্যস্থতা করে বিষয়টির সমাধানে ভূমিকা রাখেন।
আবেদনে দাবি করা হয়, সেই বিরোধের জের ধরেই গত ১৪ জুলাই ২০২৬ইং তারিখে আজিজুর রহমান তার নাবালিকা কন্যার শ্লীলতাহানির অভিযোগ এনে লালু মিয়ার বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা করেন। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, লালু মিয়া একজন বয়োবৃদ্ধ, অসুস্থ, ধর্মপ্রাণ ও সমাজে সৎ ব্যক্তি হিসেবে পরিচিত। তাই তার বিরুদ্ধে এমন অভিযোগে গ্রামবাসী বিস্ময় প্রকাশ করেন এবং ঘটনাটিকে পরিকল্পিত ও ভিত্তিহীন বলে দাবি করেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, মামলার বিষয়টি জানার পর গ্রামবাসী স্বেচ্ছায় লালু মিয়াকে থানায় নিয়ে যান এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে আদালতে প্রেরণ প্রতিবেদনে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার দেখানো হয়েছে, যা আবেদনকারীদের দাবি অনুযায়ী বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এ বিষয়ে থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এদিকে, লালু মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে নোয়াগাঁও গ্রামবাসী গত ১৮ জুলাই প্রতিবাদ সভা করেছেন, যা স্থানীয় সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে।

স্মারকলিপির মাধ্যমে আবেদনকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই, অভিযোগকারী আজিজুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বয়বৃদ্ধ মুরব্বী লালু মিয়ার নিঃশর্ত মুক্তির জন্য পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট