1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে-আব্দুল কুদ্দুছ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করলে মানুষ সেই অবদান কখনও ভুলে যায় না। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিদায়ী কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী তারই উজ্জ্বল উদাহরণ। দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব নানা উদ্যোগের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তাই আজ সর্বস্তরের মানুষ তাকে ভালোবাসা ও সম্মান জানাচ্ছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলিজনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, আব্দুল কুদ্দুছ চৌধুরী একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। তার নেতৃত্বে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, সম্প্রতি সংঘটিত কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার করে তিনি পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তার আন্তরিক প্রচেষ্টা সর্বদা প্রশংসিত হবে।

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনাইটেড সিলেটের সভাপতি আব্দুল মোমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী এবং সিলেট জেলা দোকান মালিক সমিতির সদস্যসচিব আব্দুর রহমান রিপন।

এছাড়া বক্তব্য দেন সিলেট ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জুবায়ের আহমদসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধিত অতিথি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, “সিলেটবাসীর অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি বলেই দায়িত্ব পালনে সফল হতে পেরেছি। তাই এই সফলতার কৃতিত্ব একান্তই সিলেটবাসীর।”

তিনি বলেন, সিলেটে অবৈধ রিকশা নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করার মতো কঠিন কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছে সবার সম্মিলিত সহযোগিতার কারণে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট