1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনেন নির্বাচন সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সিলেট অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর কার্যকরী কমিটির সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের সদস্যরা আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচন করেন। এতে আব্দুল কাইয়ুম চৌধুরী ৯২৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন, যা নির্বাচিত সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট।

আব্দুল কাইয়ুম চৌধুরী দীর্ঘদিন ধরে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত। ১৯৯১ সাল থেকে বিভিন্ন সময়ে তিনি সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের নিজস্ব ১৪ তলা ভবন নির্মিত হয়। এছাড়া ভবিষ্যৎ সম্প্রসারণের লক্ষ্যে পূর্বাচলে ১০ কাঠা জমি ক্রয় করা হয়।

নির্বাচনে সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডবভোকেট জসীম উদ্দিন আহমদ।

নির্বাচন পর্যবেক্ষণ করেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া আজীবন সদস্য হিসেবে ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের মানুষের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং অসহায় মানুষের সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি সিলেটবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও সংগঠনটির শাখা ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট