1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সৌদি আরব প্রবাসীকে হয়রানী বন্ধের প্রশাসনের হস্তক্ষেপ কামনায় আবেদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের বাসিন্দা রোজিনার বিরুদ্ধে এক প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। অভিযোগকারী প্রবাসী সুমন মিয়ার দাবি, এ ঘটনার ফলে তারা সামাজিক, মানসিক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ ধরনের অপপ্রচার বন্ধে প্রবাসী সুমান মিয়া সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে সিলেট রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক, সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সিলেট বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
সৌদি আরব প্রবাসী সুমন মিয়া অভিযোগ করেন, অভিযুক্ত রোজিনা বেগম পূর্বে সৌদিতে থাকার সুবাদে ব্যক্তিগত বিরোধ ও পরিচয় ছিল। সেই সুবাদে তাকে জড়িয়ে আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য সংবলিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি রোজিনা বেগম ঝযঁসড়হ গরধ নামক ফেসবুক আইডি থেকে ক্রুুচিপুর্ণ একাধিক ভিডিওটি প্রকাশ করেন। পরে স্থানীয় সচেতন মহলের সমালোচনার মুখে ভিডিওগুলো ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হলেও, সেটি সংরক্ষণ করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ব্যক্তিগত নম্বরে পুনরায় ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে সুমন মিয়া বলেন, ঘটনার পর তিনি এবং তাদের পরিবারের সদস্যরা চরম মানসিক চাপে পড়েন। পরে দেশ-বিদেশে অবস্থানরত সচেতন ব্যক্তিদের পরামর্শে তিনি আইনগত প্রতিকার চাওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে বাংলাদেশের প্রচলিত আইন অনুসরণ করে সিলেটের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে অভিযোগটি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গোয়াইনঘাট মডেল থানায় পাঠানো হয়। গোয়াইনঘাট মডেল থানার ওসি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন।
সুমন মিয়া বলেন, তিনি বাংলাদেশের বিচারব্যবস্থা ও প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রেখে নিরপেক্ষ তদন্তের অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয় এবং ভবিষ্যতে কোনো প্রবাসী এ ধরনের হয়রানির শিকার না হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট