1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

জগন্নাথপুরের বাগময়না গ্রামে দুইটি রাস্তার কাজ না করেই বরাদ্দের টাকা উত্তোলনের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
  • জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের দুইটি রাস্তার মাটি ভরাটের কাজ দৃশ্যমানভাবে সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য তেরা মিয়ার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন, কাজ সম্পূর্ন হয়েছে।

    রাস্তা দুটির কাজ সম্পূন না হওয়ায় বাগময়না গ্রামের বাসিন্দা সমাজ সেবক জাকির হোসেন চলতি বছরের ২৬ জুলাই জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন
    অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে দুইটি রাস্তায় মাটি ভরাট করার জন্য ৮ লাখ টাকা বরাদ্দ দিলে ও কোনো কাজ দৃশ্যমান দেখা যায়নি। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই ব্যাপারে । অভিযোগে উল্লেখ করেন, বাগময়না গ্রামের রাসেল মিয়ার বাড়ীর সামন হইতে স্বজনশ্রী রাস্তার মাথা পর্যন্ত রাস্তায় মাটি ভরাট কাজের জন্য ৪ লাখ টাকা এবং বাগময়না ছালুয়া নদীর পাওয়ার পাম্প হইতে রাসেল মিয়ার বাড়ীর সামন পর্যন্ত রাস্তার মাটি ভরাট কাজের জন্য ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। উল্লেখিত বরাদ্দকৃত টাকা উত্তোলন করা হলে ও এখনও মাটি ভরাটের কাজ শেষ হয়নি।

    স্থানীয়দের অভিযোগ,সংশ্লিষ্ট দুইটি রাস্তার উন্নয়নকাজের জন্য সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি। অথচ প্রকল্পের বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়েছে। রাস্তা দুটির কাজ শেষ না হওয়ার কারনে ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে গ্রামের শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
    এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত রাস্তা দুটি নির্মাণের দাবি জানিয়েছেন।
    এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন জানান, বাগময়না গ্রামের দুটি রাস্তার মাটি ভরাট কাজের অনিয়মের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের আইনগত ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট