1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুর্ঘটনা ও চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সিসিক প্রশাসক চিকিৎসাধীনদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আহতদের চিকিৎসায় যেন কোনো ধরনের অবহেলা না হয় এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের অনুরোধ জানান।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “এ ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করছি। তাদের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।”

তিনি বলেন, “নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় যারা স্বজন হারিয়েছেন, তাদের এই শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” সিসিক প্রশাসক নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার সকালে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ ও ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এক শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
সিসিক প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও সুচিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট