1. live@www.adhuniknews.com : আধুনিক নিউজ : আধুনিক নিউজ
  2. info@www.adhuniknews.com : আধুনিক নিউজ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি আশারকান্দি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়ে সৈয়দ জমিরুল হকের মতবিনিময় সভা। উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী_ জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড জগন্নাথপুরে আঘাতপ্রাপ্ত গরু জবাই: মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি উদ্যোগ ৪৮তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২২০ জন উত্তীর্ণ হয়েছে। সার্বিক পাসের হার ৯৪.০২ শতাংশ এবং সর্বমোট ৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

সোমবার (১০ আগস্ট) কলেজের অধ্যক্ষ কর্তৃক এসএসসি ফলাফল প্রকাশ করা হয়।

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো: গোলাম রব্বানী বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকবৃন্দের একনিষ্ঠ প্রচেষ্টা এবং অভিভাবকদের অকৃত্রিম সহযোগিতারই ফসল। প্রতিকূলতা অতিক্রম করে তারা যে মেধার স্বাক্ষর রেখেছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শাহজালাল জামেয়া পরিবার বিশ্বাস করে শুধু জিপিএ-৫ বা প্রাতিষ্ঠানিক ফলাফলই শেষ কথা নয়; বরং শিক্ষার্থীদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। আশা করি, তারা ভবিষ্যতের প্রতিটি ধাপে এই সাফল্যের ধারা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, ইনচার্জ জাকিয়া নুরী চৌধুরী, মোরশেদা আকতার, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মুহিব আলী, শ্রেণি শিক্ষক আজাদ মিয়া, আব্দুর রব,জাকিয়া ফেরদৌসী ইয়াসমিন আরা,দিলরুবা আক্তার, আব্দুর রশিদ প্রমুখ।

বিজ্ঞান বিভাগে ১৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৪০ জন পাস করেছে, মানবিক বিভাগে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ৩৫ জন ছাত্রের মধ্যে ২৮ জন পাস করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ২১ জন ছাত্রের সবাই পাস করে শতভাগ সাফল্য অর্জন করে।

সর্বমোট কৃতকার্য ২২০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৮২ জন, ‘এ মাইনাস’ পেয়েছেন ৫৩ জন, ‘বি’ গ্রেড পেয়েছেন ৩২ জন এবং ‘সি’ গ্রেড পেয়েছেন ৯ জন শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট